Arduino Uno LCD Connection Guide (বাংলা টিউটোরিয়াল)
আজকের টিউটোরিয়ালে আমরা শিখবো কীভাবে একটি ১৬x২ এলসিডি ডিসপ্লে (16x2 LCD Display) আরডুইনো ইউনো (Arduino Uno) এর সাথে কানেক্ট করতে হয় এবং সেখানে কীভাবে কোনো লেখা স্ক্রিনে প্রদর্শন করা যায়।
প্রয়োজনীয় পার্টস:
১. আরডুইনো ইউনো বোর্ড (Arduino Uno)
২. ১৬x২ এলসিডি ডিসপ্লে (16x2 LCD Display)
৩. ১০কে পটেনশিওমিটার (10k Potentiometer)
৪. ব্রেডবোর্ড ও কিছু জাম্পার ওয়্যার
কানেকশন গাইডবুক:
১. এলসিডি-র VSS পিন আরডুইনোর GND এবং VDD পিন আরডুইনোর 5V এ সংযুক্ত করুন।
২. VO পিনটি পটেনশিওমিটারের মাঝের পিনের সাথে সংযুক্ত করুন (এটি স্ক্রিনের ব্রাইটনেস নিয়ন্ত্রণ করবে)।
৩. RS পিন আরডুইনোর ডিজিটাল পিন ১২ এ কানেক্ট করুন।
৪. Enable (E) পিন আরডুইনোর ডিজিটাল পিন ১১ এ কানেক্ট করুন।
৫. D4, D5, D6, D7 পিনগুলো যথাক্রমে আরডুইনোর ডিজিটাল পিন ৫, ৪, ৩, ২ এ কানেক্ট করুন।
প্রোগ্রাম কোড (Source Code)
#include <LiquidCrystal.h>
// Initialize the library with the interface pins
LiquidCrystal lcd(12, 11, 5, 4, 3, 2);
void setup() {
// Set up the LCD's number of columns and rows:
lcd.begin(16, 2);
// Print a message to the LCD.
lcd.print("Hello, Zishabd!");
}
void loop() {
// Set the cursor to column 0, line 1:
lcd.setCursor(0, 1);
// Print the number of seconds since reset:
lcd.print(millis() / 1000);
}
..., ... থেকে
...এইমাত্র অর্ডার করেছেন • ...